মাসজিদ কমপ্লেক্স
প্রজেক্ট

মাসজিদ কমপ্লেক্স

একটি বহুমুখী দ্বীনি কমপ্লেক্স নির্মাণে আপনার সদকাহ্ জারিয়ার অংশীদার হোন

5000 মোট ধারণক্ষমতা

"আমাদের এলাকায় একটি পূর্ণাঙ্গ ও আধুনিক মসজিদ কমপ্লেক্স নির্মাণের কাজ মহান আল্লাহর রহমতে এগিয়ে চলছে। এটি কেবল সালাত আদায়ের স্থান নয়, বরং একটি আদর্শ ইসলামিক শিক্ষাকেন্দ্র ও সামাজিক সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত হবে। এই বিশাল কর্মযজ্ঞে আপনার হালাল উপার্জন থেকে দান করে আখেরাতের পাথেয় ও সদকায়ে জারিয়ার সওয়াব হাসিল করুন।"

৪ তলা

ভবনের উচ্চতা

৫৪০০০

মোট স্কয়ার ফিট

৫০০

মোট শিক্ষার্থী

৪০০

বিনামূল্যে ইসলাম শিক্ষা

সমাজের সাধারণ মানুষের মধ্যে কুরআন ও সুন্নাহর বিশুদ্ধ ইসলামী শিক্ষা সচেতনতা ও জীবনমুখী ধার্মিকতা প্রসারের জন্য মসজিদ কমপ্লেক্সে প্রতি মাসে চলমান মাসিক মাজলিসুস সুন্নাহের আয়োজন আরো ফলপ্রসিু হবে ইনশাআল্লাহ। মহিলাদের সালাতের ব্যবস্থা, সাধারণ পাঠাগার ও মহিলা পাঠাগার তৈরি করা এই কমপ্লেক্সের লক্ষ্য । সৃষ্টিজগতের রহমত স্বরূপ প্রেরিত মুহাম্মাদুর রাসূলুল্লাহ (সাঃ)-এর আদর্শের প্রচার, এ আদর্শের প্রেরণায় মানবতার সেবা এবং মমতাপূর্ণ সমাজ ও বিশ্ব প্রতিষ্ঠার লক্ষ্যে এ কমপ্লেক্স প্রতিষ্ঠিত। সাদকায়ে জারিয়াহমূলক প্রকল্প হওয়ায় এর সাওয়াব মৃত্যুর পরও আমলনামায় যুক্ত হতে থাকবে ইন-শা-আল্লাহ। আব্দুল্লাহ জাহাঙ্গীর আস-সুন্নাহ মাসজিদ কমপ্লেক্স এটি একটি সদাকায়ে যারিয়ামূলক প্রকল্প, যার সাওয়াব মৃত্যুর পরও আমলনামায় যুক্ত হতে থাকবে ইনশাআল্লাহ। এই কমপ্লেক্স একটি আদর্শ মাসজিদ এবং যুগের চাহিদা পূরণে বিভিন্ন সেবা ও জনকল্যাণমূলক প্রকল্প পরিচালনার সেন্টার হবে। ইনশাআল্লাহ। যা থাকছে এই মাসজিদ কমপ্লেক্সে: মাসজিদভিত্তিক শিশু ও বয়স্কদের শিক্ষার ব্যবস্থা। মাসজিদে সপ্তাহব্যাপী বিভিন্ন দরস। সমৃদ্ধ পাঠাগার। মাসজিদে যারা আসেন, তাদের প্রত্যেকের ইলমের পিপাসা নিবারণের ব্যবস্থা থাকবে। সেজন্য মাসজিদে একটি সমৃদ্ধ পাঠাগার গড়ে তোলা হবে ইনশাআল্লাহ। মহান আল্লাহ তা`আলা আমাদের সকলকে মাসজিদভিত্তিক জীবন ব্যবস্থা গড়ে তোলার মহান কাজে সহযোগিতা করার তাওফিক দান করুন।

বার্ষিক অগ্রগতি

  • ২০২৩ তিনটি তলার ছাদ ঢালাই
  • ২০২৪ দেওয়াল, ইলেকট্রিক, বাথরুম
  • ২০২৫ মার্বেল, টাইলস, গ্রিল ও রেলিং
  • ২০২৬ গ্লাস, এসি ও সোলার প্যানেল

ভিডিওচিত্র

মাসজিদ কমপ্লেক্স

আল্লাহর সন্তুষ্টির জন্য আপনার দান পেশ করুন

সংগৃহীত: ৳2,800,000 লক্ষ্য: ৳5,000,000
56% সম্পন্ন

সরাসরি অনুদান পাঠান

Account Name : ABDULLAH JAHANGIR AS-SUNNAH MOSJID COMPLEX
Account Number : MSA: 2050 1750 2046 85611
Bank : Islami Bank Bangladesh PLC.
Branch : Jhenaidah Branch, Jhenaidah.
Routing Number : 125440640
Swift Code : IBBLBDDH
bKash Merchant: 01402-900600
CellFin: 01958335711
বিশেষ দ্রষ্টব্য: অনুদান দেওয়ার সময় অনুগ্রহ করে উদ্দেশ্য বা রেফারেন্স (Reference) হিসেবে MSQ/1111 উল্লেখ করুন।
অনুদান দেওয়ার ক্ষেত্রে কোনো প্রকার সমস্যা বা অসুবিধার সম্মুখীন হলে দয়া করে আমাদের সাথে যোগাযোগ করুন।

ভবিষ্যৎ পরিকল্পনা

কমপ্লেক্সটিকে স্বাবলম্বী ও আরও বেশি কার্যকর করতে আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা: ১) ৫ম ও ৬ঠ তলা নির্মাণ, ২) ইসলামিক পাবলিক লাইব্রেরি: তরুণ ও সাধারণ পাঠকদের জন্য একটি সমৃদ্ধ দ্বীনি ও গবেষণামূলক লাইব্রেরি প্রতিষ্ঠা। ৩) মহিলাদের জন্য পৃথক জোন: মা-বোনদের জন্য পর্দা বজায় রেখে আলাদা সালাত ও দ্বীনি তালিমের সুব্যবস্থা। ৪) আইটি ও কারিগরি শিক্ষা কেন্দ্র: দ্বীনি শিক্ষার পাশাপাশি সাধারণ ও সুবিধাবঞ্চিত যুবকদের আত্মকর্মসংস্থানের জন্য ফ্রি টেকনিক্যাল ট্রেনিং।

অতিরিক্ত তথ্য

১) সদকায়ে জারিয়ার সুযোগ: আপনি চাইলে পুরো এক স্কয়ার ফিট ১৯৯৯ টাকা, একটি ওযুখানা, বা ফ্যান/এসি-এর স্পন্সরশিপ নিতে পারেন। ২) স্বচ্ছতা ও জবাবদিহিতা: প্রতি ৩ মাস পর পর প্রকল্পের আয়-ব্যয় এবং কাজের অগ্রগতির রিপোর্ট/ছবি/ভিডিও আমাদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

"যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একটি মসজিদ নির্মাণ করবে, আল্লাহ তায়ালা জান্নাতে তার জন্য অনুরূপ একটি বাসস্থান নির্মাণ করবেন।" — (সহীহ বুখারী ও মুসলিম)

Stay with As-Sunnah Trust

Become a Volunteer