জরুরি তহবিল
যেকোনো দুর্যোগ ও সংকটে বিপন্ন মানবতার পাশে প্রথম সাড়াদানকারী
"আপনিও একটি গাছ লাগিয়ে একটি সবুজ পৃথিবী গড়ার এই মহৎ উদ্যোগে অংশ নিতে পারেন। একটি ছোট চারা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নির্মল বাতাসের উৎস হতে পারে।"
১২-২৪ ঘণ্টা
জরুরি সাড়াদান
১০,০০০+ পরিবার
শৈত্যপ্রবাহে উষ্ণতা
৫০,০০০+ মানুষ
প্রাকৃতিক দুর্যোগ
৫০০+ পরিবার
অগ্নিকাণ্ড ও অন্যান্য
বন্যা, তীব্র শৈত্যপ্রবাহ, অগ্নিকাণ্ড কিংবা মানবসৃষ্ট যেকোনো আকস্মিক দুর্যোগে আক্রান্ত মানুষের জীবনে নেমে আসে চরম বিপর্যয়। আস-সুন্নাহ ট্রাস্ট সবসময় এই অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছে। অতীতে আমরা সিলেট, সুনামগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা ও তীব্র শীতে দুর্গতদের মাঝে জরুরি খাদ্য, বস্ত্র ও আশ্রয় নিশ্চিত করেছি। যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত উদ্ধারকাজ ও পুনর্বাসন কার্যক্রম সচল রাখতে আমাদের “জরুরি তহবিল”-এ মুক্তহস্তে দান করুন। আপনার দোআ ও সহযোগিতা বিপন্ন মানুষের বেঁচে থাকার নতুন আশা।
বার্ষিক অগ্রগতি
- 2023 ১০,০০০+ কম্বল বিতরণ
- 2024 ১৫,০০০+ ফুড প্যাক
- 2025 ৩০,০০০+ বন্যাদুর্গত উদ্ধার
- 2026 ১০০+ জরুরি সেবা
ভিডিওচিত্র
জরুরি তহবিল
আল্লাহর সন্তুষ্টির জন্য আপনার দান পেশ করুন
সরাসরি অনুদান পাঠান
Account Number : MSA: 20501750201900314
Bank : Islami Bank Bangladesh PLC.
Branch : Jhenaidah Branch, Jhenaidah.
Routing Number : 125440640
Swift Code : IBBLBDDH
bKash Merchant : 01402-900600
CellFin: 01958335711
বিশেষ দ্রষ্টব্য: অনুদান দেওয়ার সময় অনুগ্রহ করে উদ্দেশ্য বা রেফারেন্স (Reference) হিসেবে EFD/9999 উল্লেখ করুন।
অনুদান দেওয়ার ক্ষেত্রে কোনো প্রকার সমস্যা বা অসুবিধার সম্মুখীন হলে দয়া করে আমাদের সাথে যোগাযোগ করুন।
ভবিষ্যৎ পরিকল্পনা
১) মোবাইল রিলিফ কিচেন: দুর্যোগের সময় তাৎক্ষণিকভাবে রান্না করা খাবার বিতরণের জন্য নিজস্ব ফুড ট্রাক বা মোবাইল কিচেন চালু করা। ২) স্যাটেলাইট ওযুখানা ও মোবাইল টয়লেট: বন্যা কবলিত এলাকায় বিশুদ্ধ পানি ও নারীদের সুরক্ষায় অস্থায়ী ওয়াশ (WASH) ব্লক স্থাপন। ৩) দুর্যোগ ব্যবস্থাপনা ফান্ড (স্থায়ী): বড় কোনো সংকটে যেন ফান্ডের অভাব না হয়, সেজন্য একটি স্থায়ী আপদকালীন রিজার্ভ তহবিল গড়ে তোলা।
অতিরিক্ত তথ্য
১) সদকা ও জাকাত গ্রহণযোগ্য: দুর্যোগের সময় আক্রান্ত ব্যক্তিরা সরাসরি জাকাত গ্রহণের উপযুক্ত হওয়ায় এখানে আপনার জাকাতের অর্থও প্রদান করতে পারবেন। ২) শতভাগ মাঠপর্যায়ে বণ্টন: আস-সুন্নাহ ট্রাস্টের নিজস্ব ভলান্টিয়ারদের মাধ্যমে অত্যন্ত স্বচ্ছতার সাথে প্রকৃত ক্ষতিগ্রস্তদের হাতে সাহায্য পৌঁছে দেওয়া হয়। ৩) জরুরি যোগাযোগ: পেমেন্টের ক্ষেত্রে "EFD/9999" রেফারেন্স ব্যবহার করে বিকাশ, নগদ বা ব্যাংক অ্যাকাউন্টে আপনার অনুদান পাঠাতে পারেন।
যে ব্যক্তি কোনো মুমিনের দুনিয়ার বিপদসমূহের একটি বিপদ দূর করে দেবে, আল্লাহ কিয়ামতের দিন তার বিপদসমূহের একটি বড় বিপদ দূর করে দেবেন।" (সহীহ মুসলিম)