মহিলা মাদ্রাসা ভবন
প্রজেক্ট

মহিলা মাদ্রাসা ভবন

উপযুক্ত দ্বীনি শিক্ষার আলোয় নারীদের আদর্শ ও সুসভ্য নাগরিক হিসেবে গড়ে তোলার স্থায়ী উদ্যোগ

10 মোট জমির পরিমান

"একটি আদর্শ ও তাকওয়াবান সমাজ গঠনে নারীদের সঠিক দ্বীনি শিক্ষায় শিক্ষিত করা অপরিহার্য। কিন্তু আমাদের দেশে পর্দার পূর্ণ বিধান বজায় রেখে নারীদের জন্য মানসম্মত উচ্চতর দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠানের তীব্র সংকট রয়েছে। এই অভাব দূরীকরণে আস-সুন্নাহ ট্রাস্টের সম্পূর্ণ নতুন ও বিশেষ উদ্যোগ "মহিলা মাদরাসা ভবন প্রকল্প"। ইতিমধ্যে ট্রাস্টের নিজস্ব তহবিলের মাধ্যমে এই মাদরাসার জন্য জমি ক্রয়ের কাজ সম্পন্ন হয়েছে। এখন এই পুণ্যভূমিতে একটি বহুতল দ্বীনি বিদ্যাপীঠ নির্মাণের কাজ শুরু হতে যাচ্ছে। আপনার দেওয়া দান ও সদকায়ে জারিয়ার মাধ্যমে আসুন আমরা আগামী প্রজন্মের মায়েদের জন্য একটি নিরাপদ ও স্থায়ী দ্বীনি আমানত গড়ে তুলি।"

১০ তলা বিশিষ্ট আধুনিক ভবন।

প্রস্তাবিত ভবনের কাঠামো

নূরাণী থেকে শুরু করে আল-ফিকহ পর্যন্ত।

শিক্ষার পরিধি

৫০০+ ছাত্রীদের জন্য আবাসন ব্যবস্থা।

আবাসন সুবিধা

ছাত্রীদের জন্য স্বাবলম্বী হতে কারিগরি ও সেলাই প্রশিক্ষণ

কর্মমুখী শিক্ষা

নারীদের জন্য একটি আন্তর্জাতিক মানের ও সম্পূর্ণ নিরাপদ শিক্ষাকেন্দ্র গড়ে তোলার লক্ষ্যে এই প্রকল্প হাতে নেওয়া হয়েছে। ট্রাস্টের পক্ষ থেকে ইতিমধ্যে ৭,২০০ বর্গফুটের (প্রায় ১০ কাঠা) একটি জমি সম্পূর্ণ নিজস্ব মালিকানায় ক্রয় করা হয়েছে। এই জমির ওপর একটি ১০ তলা বিশিষ্ট আধুনিক মাদরাসা ভবন নির্মাণ করা হবে। এই মাদরাসায় পঠন-পাঠনের মান হবে অত্যন্ত উচ্চপর্যায়ের, যেখানে নূরাণী (প্রাথমিক) থেকে শুরু করে আল-ফিকহ (উচ্চতর ফিকহ ও হাদীস গবেষণা) পর্যন্ত সম্পূর্ণ শিক্ষা ব্যবস্থা থাকবে কেবল বোনদের জন্য। সম্পূর্ণ পর্দার পরিবেশ বজায় রেখে আবাসন, আধুনিক লাইব্রেরি ও গবেষণাগারসহ এই ভবনটি হবে দেশের অন্যতম একটি মডেল মহিলা মাদরাসা কমপ্লেক্স।

বার্ষিক অগ্রগতি

  • ২০২৬ ১০ কাঠা জমি রেজিস্ট্রি সম্পন্ন।
  • ২০২৭ ১০ তলা ভবনের স্থাপত্য নকশা ও অনুমোদন
  • ২০২৮ ভিত্তিপ্রস্তর ও পাইলিং
  • ২০২৯ একাডেমিক ফ্লোরগুলো সম্পন্ন করে ক্লাস চালু করা।

ভিডিওচিত্র

মহিলা মাদ্রাসা ভবন

আল্লাহর সন্তুষ্টির জন্য আপনার দান পেশ করুন

সংগৃহীত: ৳2,800,000 লক্ষ্য: ৳5,000,000
56% সম্পন্ন

সরাসরি অনুদান পাঠান

Account Name : As Sunnah Trust
Account Number : MSA: 20501750201900314
Bank : Islami Bank Bangladesh PLC.
Branch : Jhenaidah Branch, Jhenaidah.
Routing Number : 125440640
Swift Code : IBBLBDDH
bKash Merchant : 01402-900600
CellFin: 01958335711
বিশেষ দ্রষ্টব্য: অনুদান দেওয়ার সময় অনুগ্রহ করে উদ্দেশ্য বা রেফারেন্স (Reference) হিসেবে MMP/5050 উল্লেখ করুন।
অনুদান দেওয়ার ক্ষেত্রে কোনো প্রকার সমস্যা বা অসুবিধার সম্মুখীন হলে দয়া করে আমাদের সাথে যোগাযোগ করুন।

ভবিষ্যৎ পরিকল্পনা

১) আস-সুন্নাহ অনলাইন মহিলা মাদরাসা: দেশের বা প্রবাসের যে বোনেরা সশরীরে এসে পড়তে পারবেন না, তাদের জন্য এই ভবনে একটি আধুনিক ডিজিটাল স্টুডিও স্থাপন করে অনলাইন আলিমা ও ফিকহ কোর্স চালু করা। ২) উচ্চতর গবেষণা ও ফতোয়া বিভাগ: সমসাময়িক নারীদের বিভিন্ন ব্যক্তিগত ও পারিবারিক জটিল সমস্যার শরয়ী সমাধানের জন্য নারীদের মাধ্যমেই একটি বিশেষ 'নারী ইফতা বোর্ড' গঠন করা। ৩) বিনামূল্যে কিতাব ও স্কলারশিপ: সুবিধাবঞ্চিত, দরিদ্র ও এতিম মেধাবী ছাত্রীদের সম্পূর্ণ বিনামূল্যে কিতাব, বাসস্থান ও পড়াশোনার জন্য স্থায়ী 'লিল্লাহ ফান্ড' বা স্কলারশিপের ব্যবস্থা করা।

অতিরিক্ত তথ্য

১) শ্রেষ্ঠ সদকায়ে জারিয়া: এই মাদরাসার একটি ইটের অংশীদার হওয়াও সদকায়ে জারিয়া। ভবনটি যতদিন থাকবে এবং এখানে যত বোন দ্বীনি শিক্ষা নিয়ে সন্তানদের দ্বীন শেখাবেন, তার সওয়াব আমৃত্যু এবং কবরে আপনার আমলনামায় যুক্ত হতে থাকবে। ২) ফ্লোর বা ক্লাসরুম স্পন্সর: আপনি চাইলে আপনার একক অর্থায়নে বা পরিবারের পক্ষ থেকে মাদরাসার একটি নির্দিষ্ট ক্লাসরুম, লাইব্রেরি, অজুখানা বা একটি পুরো ফ্লোর স্পন্সর করতে পারেন। ৩) সহজ অনুদান পদ্ধতি: বিকাশ, নগদ বা ব্যাংক অ্যাকাউন্টে অনুদান পাঠানোর সময় রেফারেন্স হিসেবে "MMP/5050" লিখে আপনার অনুদানটি সম্পন্ন করতে পারেন।

"তোমাদের কেউ যখন মৃত্যুবরণ করে, তখন তার আমল বন্ধ হয়ে যায়। তবে তিনটি আমল চালু থাকে—সদকায়ে জারিয়া, এমন ইলম (জ্ঞান) যা দ্বারা মানুষ উপকৃত হয় এবং এমন সৎ সন্তান, যে তার জন্য দোয়া করে।" — (সহীহ মুসলিম)

Stay with As-Sunnah Trust

Become a Volunteer