পুনর্বাসন ও স্বাবলম্বী প্রকল্প
প্রজেক্ট

পুনর্বাসন ও স্বাবলম্বী প্রকল্প

অসহায় ব্যেক্তি বা পরিবারকে স্বাবলম্বী করে চিরতরে দারিদ্র্যমুক্ত করার স্থায়ী উদ্যোগ

600 মোট সুবিধাভোগী

"ক্ষুধার্তকে শুধু একবেলা খাওয়ানো সাময়িক সমাধান, কিন্তু তাকে একটি আয়ের উৎস তৈরি করে দেওয়া স্থায়ী মুক্তি। আমাদের "পুনর্বাসন ও স্বাবলম্বী প্রকল্প"-এর মূল লক্ষ্য হলো অবহেলিত ও গৃহহীন মানুষকে মাথা গোঁজার ঠাঁই করে দেওয়া এবং দুর্যোগে ক্ষতিগ্রস্তদের ঘুরে দাঁড়ানোর শক্তি জোগানো। আপনার দেওয়া জাকাত ও সদকার মাধ্যমে আমরা গৃহহীনদের ঘর নির্মাণ, রিকশা-ভ্যান বিতরণ, গবাদিপশু প্রদান, কারিগরি প্রশিক্ষণ এবং প্রতিবন্ধীদের জন্য বিশেষ স্বাবলম্বী উপকরণ নিশ্চিত করি। আসুন, পরনির্ভরশীল হাতগুলোকে স্বাবলম্বী হাতে রূপান্তর করতে একসঙ্গে কাজ করি।"

১০০+

আবাসন ও গৃহনির্মাণ

১৫০+

গবাদিপশু ও পরিবহন বিতরণ

৩০০+

কারিগরি প্রশিক্ষণ

১২০+

প্রতিবন্ধী পুনর্বাসন

ইসলাম শান্তি এবং মানবতার ধর্ম। রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) মুসলিম সম্প্রদায়কে একটি একক দেহের সাথে তুলনা করেছেন। যখন কেউ স্বাচ্ছন্দ্যময় জীবনযাপন করে, অথচ অন্য কেউ দুর্দশাগ্রস্ত জীবনযাপন করে, এটি ন্যায়বিচার এবং ইনসাফের পরিপন্থী। তাই, আস-সুন্নাহ ট্রাস্ট অসহায় এবং দুর্দশাগ্রস্ত মানুষদের পুনর্বাসনের জন্য একটি প্রকল্প শুরু করেছে।

বার্ষিক অগ্রগতি

  • ২০২৩ ৩৫ টি ঘর নির্মাণ
  • ২০২৪ ১০০ জনকে সেলাই ও কারিগরি প্রশিক্ষণ
  • ২০২৫ ৪০ জন প্রতিবন্ধীকে স্বাবলম্বী সামগ্রী
  • ২০২৬ ২০০+ পরিবার পুনর্বাসন সম্পন্ন

ভিডিওচিত্র

পুনর্বাসন ও স্বাবলম্বী প্রকল্প

আল্লাহর সন্তুষ্টির জন্য আপনার দান পেশ করুন

সংগৃহীত: ৳2,800,000 লক্ষ্য: ৳5,000,000
56% সম্পন্ন

সরাসরি অনুদান পাঠান

Account Name : As Sunnah Trust Zakat
Account Number : MSA: 20501750201937002
Bank : Islami Bank Bangladesh PLC.
Branch : Jhenaidah Branch, Jhenaidah.
Routing Number : 125440640
Swift Code : IBBLBDDH
bKash Merchant : 01402-900600
CellFin: 01958335711
বিশেষ দ্রষ্টব্য: অনুদান দেওয়ার সময় অনুগ্রহ করে উদ্দেশ্য বা রেফারেন্স (Reference) হিসেবে RHB/8888 উল্লেখ করুন।
অনুদান দেওয়ার ক্ষেত্রে কোনো প্রকার সমস্যা বা অসুবিধার সম্মুখীন হলে দয়া করে আমাদের সাথে যোগাযোগ করুন।

ভবিষ্যৎ পরিকল্পনা

১) আস-সুন্নাহ টেকনিক্যাল ইনস্টিটিউট: সুবিধাবঞ্চিত যুবকদের জন্য একটি সম্পূর্ণ ফ্রি ও আধুনিক কারিগরি শিক্ষাকেন্দ্র গড়ে তোলা, যেখান থেকে ড্রাইভরিং, মেকানিক্স বা ফ্রিল্যান্সিং শিখে তারা সরাসরি কর্মসংস্থানে ঢুকতে পারবে। ২) আদর্শ স্বাবলম্বী গ্রাম (Model Village): একটি নির্দিষ্ট প্রত্যন্ত অঞ্চলের গৃহহীন সব পরিবারকে ঘর, বিশুদ্ধ পানি, স্যানিটেশন এবং প্রত্যেকের যোগ্যতা অনুযায়ী আয়ের স্থায়ী উৎস তৈরি করে দিয়ে একটি আদর্শ গ্রাম গঠন করা। ৩) ক্ষুদ্র উদ্যোক্তা বীজ তহবিল (Seed Fund): প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের ঘরে বসে বুটিক, কুটির শিল্প বা হাঁস-মুরগি খামার করার জন্য কোনো সুদ বা শর্ত ছাড়া ক্ষুদ্র পুজিঁ বা কাঁচামাল সরবরাহ করা।

অতিরিক্ত তথ্য

১) যাকাত ব্যবহারের সর্বোত্তম খাত: কোনো গরীব মানুষকে স্থায়ীভাবে দারিদ্র্যমুক্ত করার জন্য তাকে জাকাতের টাকা দিয়ে একটি স্থায়ী আয়ের ব্যবস্থা (যেমন রিকশা বা গরু) করে দেওয়া ইসলামের দৃষ্টিতে অত্যন্ত চমৎকার একটি আমল। ২) একটি পুরো পরিবার স্পন্সর করুন: আপনি চাইলে একটি গৃহহীন পরিবারের জন্য সম্পূর্ণ একটি ঘর নির্মাণের খরচ অথবা একজন বেকারের জন্য একটি উপার্জনের বাহন সরাসরি স্পন্সর করতে পারেন। ৩) সহজ অনুদান পদ্ধতি: আপনার অনুদান পাঠানোর সময় বিকাশ, নগদ কিংবা ব্যাংক ট্রান্সফারে রেফারেন্স হিসেবে "RHB/8888" লিখে দিতে পারেন।

"তোমাদের কেউ কুড়াল নিয়ে পাহাড়ে যাক এবং কাঠের বোঝা পিঠে বহন করে এনে বিক্রি করুক (ও স্বাবলম্বী হোক)-তা মানুষের কাছে হাত পাতার চেয়ে অনেক উত্তম; তারা তাকে দিক বা না দিক।" (সহীহ বুখারী)

Stay with As-Sunnah Trust

Become a Volunteer