এতিম তহবিল
প্রজেক্ট

এতিম তহবিল

আপনার সামান্য অনুদান, একটি এতিম শিশুর উজ্জ্বল ভবিষ্যৎ ও জান্নাতের পথ

300 মোট এতিম

"সমাজ ও পরিবারের সবচেয়ে অসহায় অংশ হলো এতিম শিশুরা। বাবা-মাকে হারিয়ে যারা শৈশবেই অভিভাবকহীন হয়ে পড়েছে, তাদের পাশে দাঁড়ানো আমাদের ঈমানী ও মানবিক দায়িত্ব। আমাদের "এতিম তহবিল"-এর লক্ষ্য হলো এই সুবিধাবঞ্চিত শিশুদের শুধু অন্ন-বস্ত্র দেওয়া নয়, বরং তাদের উন্নত দ্বীনি ও আধুনিক শিক্ষায় শিক্ষিত করে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলা। আপনার সদকাহ্ ও জাকাতের মাধ্যমে আজই একজন এতিমের অভিভাবকত্ব গ্রহণ করুন।"

৬০০০

প্রতিটি শিশুর মাসিক খরচ

৫০

আবাসন সক্ষমতা

২০০

হাফেজ হওয়ার গৌরব

৮৫

উচ্চশিক্ষা ও পুনর্বাসন

একজন এতিমের মাসিক রক্ষণাবেক্ষণের মোট খরচ ৬,০০০ টাকা। একজন দাতা চাইলে পুরো বছরের প্রয়োজনীয় মোট অর্থ একবারে প্রদান করতে পারেন। দয়া করে লক্ষ্য করুন, দাতাকে সেই এতিমের স্বাস্থ্য, শিক্ষা, সামগ্রিক অগ্রগতি এবং অবস্থা প্রতি ছয় মাস অন্তর লিখিত আকারে জানানো হবে, ইনশাআল্লাহ।

বার্ষিক অগ্রগতি

  • ২০২৩ ২০ জন
  • ২০২৪ ১০০ জন
  • ২০২৫ ১৫০ জন
  • ২০২৬ ৩০০ জন

ভিডিওচিত্র

এতিম তহবিল

আল্লাহর সন্তুষ্টির জন্য আপনার দান পেশ করুন

সংগৃহীত: ৳2,800,000 লক্ষ্য: ৳5,000,000
56% সম্পন্ন

সরাসরি অনুদান পাঠান

Account Name : As Sunnah Trust
Account Number : MSA: 20501750201900314
Bank : Islami Bank Bangladesh PLC.
Branch : Jhenaidah Branch, Jhenaidah.
Routing Number : 125440640
Swift Code : IBBLBDDH
bKash Merchant : 01402-900600
CellFin: 01958335711
বিশেষ দ্রষ্টব্য: অনুদান দেওয়ার সময় অনুগ্রহ করে উদ্দেশ্য বা রেফারেন্স (Reference) হিসেবে OPN/6666 উল্লেখ করুন।
অনুদান দেওয়ার ক্ষেত্রে কোনো প্রকার সমস্যা বা অসুবিধার সম্মুখীন হলে দয়া করে আমাদের সাথে যোগাযোগ করুন।

ভবিষ্যৎ পরিকল্পনা

১) এতিম বালিকা শাখা: মেয়ে শিশুদের জন্য সম্পূর্ণ পৃথক ও নিরাপদ আবাসিক এতিমখানা ও বালিকা মাদ্রাসা স্থাপন। ২) কারিগরি ও আইটি একাডেমি: ১৮ বছর বয়স হওয়ার পর যেন তারা সমাজে স্বাবলম্বী হতে পারে, সেজন্য গ্রাফিক্স, ফ্রিল্যান্সিং ও ড্রাইভিং-এর মতো কারিগরি শিক্ষা কেন্দ্র চালু করা। ৩) স্থায়ী কর্মসংস্থান প্রজেক্ট: এতিমদের মা বা পরিবারের জন্য ক্ষুদ্র কুটির শিল্পের ব্যবস্থা করে দেওয়া, যেন পুরো পরিবারটি দাঁড়াতে পারে।

অতিরিক্ত তথ্য

১) স্পন্সরশিপ প্যাকেজ: আপনি চাইলে নির্দিষ্ট কোনো শিশুর আংশিক [১,০০০/-] টাকা, বা পূর্ণাঙ্গ দায়িত্ব [৬,০০০/-] টাকা দিয়ে প্রতি মাসে স্পন্সর করতে পারেন। ২) জাকাত ও সদকাহ্: এই তহবিলটি সম্পূর্ণ শরীয়াহ মোতাবেক পরিচালিত এবং এখানে জাকাতের টাকা সরাসরি এতিমদের কল্যাণে (খাবার ও পোশাকে) ব্যয় করা হয়। ৩) স্বচ্ছতা: ডোনাররা চাইলে যেকোনো দিন আমাদের এতিমখানা পরিদর্শন করে বাচ্চাদের সাথে সময় কাটাতে পারেন।

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) তাঁর মধ্যমা ও তর্জনী আঙুল একত্রিত করে ইশারা করে বলেছেন: "আমি এবং এতিম প্রতিপালনকারী জান্নাতে এভাবে কাছাকাছি থাকব।" (সহীহ বুখারী)

Stay with As-Sunnah Trust

Become a Volunteer