About

হোম About
About Foundation

১০k+

উপকৃত পরিবার

মানবতার কল্যাণে নিবেদিত একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান

আস-সুন্নাহ ট্রাস্ট একটি অরাজনৈতিক, অলাভজনক শিক্ষা, দাওয়াহ ও পূর্ণত মানবকল্যাণে নিবেদিত সেবামূলক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান মানবতার শিক্ষক, মানুষের মুক্তি ও শান্তির দূত, মানবসেবার আদর্শ, মহানবী মুহাম্মদ সা.-এর পদাঙ্ক অনুসরণ করে আর্তমানবতার সেবা, সমাজ সংস্কার, মহত্তম নীতিচেতনার সঞ্চার, কর্মসংস্থান তৈরি, দারিদ্র্য বিমোচন, ইসলামী তমদ্দুনের প্রসার, বহুমুখী শিক্ষায়ন প্রকল্প পরিচালনা, ত্রাণ বিতরণ, স্বল্পমূল্যে বা বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান, পরিচ্ছন্ন মানসিকতা গঠনে নিরন্তর নানা কর্মসূচি পালন, সর্বোপরি মৌখিক, লৈখিক ও আধুনিক সকল প্রচারমাধ্যম ব্যবহার করে মানুষকে মহান আল্লাহর আনুগত্য ও তাঁর রাসূলের অনুকরণে সত্য ও শান্তির পথে ডেকে এনে একটি আদর্শ কল্যাণসমাজ বিনির্মাণে যথাশক্তি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

আমাদের লক্ষ্য হলো এমন একটি সমাজ গড়ে তোলা যেখানে প্রতিটি মানুষ তার মৌলিক অধিকার নিয়ে বেঁচে থাকতে পারে। আপনাদের যাকাত, সাদাকাহ ও অনুদানের সঠিক ও স্বচ্ছ ব্যবহারের মাধ্যমে আমরা দেশব্যাপী বিভিন্ন প্রজেক্ট পরিচালনা করছি।

  • ১০০% স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ।
  • সরাসরি মাঠ পর্যায়ে অসহায় মানুষদের কাছে পৌঁছানো।
  • সম্পূর্ণ ইসলামী শরীয়াহ ভিত্তিক কার্যক্রম পরিচালনা।

আমাদের লক্ষ্য (Mission)

‘সৃষ্টিজগতের রহমত’ স্বরূপ প্রেরিত মহানবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদর্শের বিশ্বব্যাপী প্রচার, এ আদর্শের প্রেরণায় মানবতার সেবা করা এবং একটি মমতাপূর্ণ, ন্যায়ভিত্তিক ও শান্তিময় সমাজ ও বিশ্ব প্রতিষ্ঠা করা।

  • সুন্নাহভিত্তিক জীবনব্যবস্থা ও মূল্যবোধের প্রসার
  • সর্বস্তরে শিক্ষার প্রসার, কর্মসংস্থান সৃষ্টি এবং সচেতনতা বৃদ্ধি।
  • অসহায় ও দুস্থ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা।
  • সমাজ থেকে দারিদ্র্য দূরীকরণ আত্মনির্ভরশীল ও দক্ষ মানবসম্পদ গঠন করা।

আমাদের উদ্দেশ্য (Vision)

মহানবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ ﷺ-এর আদর্শের আলোকে একটি ন্যায়ভিত্তিক, মমতাপূর্ণ ও শান্তিময় সমাজ গড়ে তোলা, যেখানে মানবতার সেবা, নৈতিকতা ও সহমর্মিতা প্রতিষ্ঠিত হবে।

  • সুন্নাহভিত্তিক জীবনব্যবস্থা ও মূল্যবোধের প্রসার
  • মানবসেবা ও সামাজিক কল্যাণ নিশ্চিতকরণ
  • ন্যায়, সহনশীলতা ও সম্প্রীতিময় সমাজ প্রতিষ্ঠা
  • বিশ্বশান্তি ও মানবিক সহাবস্থানের উন্নয়ন
নেতৃত্ব ও পরিচালনা

আমাদের কার্যনির্বাহী পরিষদ

সততা, স্বচ্ছতা ও দক্ষতার সাথে আস-সুন্নাহ ট্রাস্টের কার্যক্রম পরিচালনায় আমাদের নিবেদিত কার্যনির্বাহী পরিষদ।

“মানবতার কল্যাণে কাজ করা ঈমানের অন্যতম অঙ্গ। আমাদের এই ক্ষুদ্র প্রয়াস মহান আল্লাহ কবুল করুন এবং সমাজের অবহেলিত মানুষের মুখে হাসি ফোটানোর তাওফিক দিন।”

মুফতি আব্দুর রহমান

মুফতি আব্দুর রহমান

প্রতিষ্ঠাতা ও সভাপতি

আব্দুল্লাহ আল নোমান

সেক্রেটারি জেনারেল

হাফিজুর রহমান

অর্থ সম্পাদক

তারেক মাহমুদ

প্রজেক্ট ডিরেক্টর

জুবায়ের আহমেদ

মিডিয়া ও আইটি প্রধান