Nurani

বিসমিল্লাহির রাহমানির রাহীম
আস-সুন্নাহ ট্রাস্ট নূরানী কিন্ডারগার্ডেন
ধর্মীয় মূল্যবোধ ভিত্তিক প্রাথমিক শিক্ষা

 

শিশু কিশোরদেরকে ধর্মীয় মূল্যবোধ, ধর্মীয় শিক্ষা ও ধর্মীয় পরিবেশের মধ্যে প্রাক-প্রাথমিক ও প্রাথমিক শিক্ষা প্রদানের জন্য আস-সুন্নাহ ট্রাস্ট মাদরাসাতুস সুন্নাহ প্রাথমিক বিদ্যালয়টি পরিচালনা করছে। এ বিভাগের শিক্ষা কার্যক্রম পাঁচ বছর মেয়াদী। প্লে, নার্সারী, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণী মোট পাঁচটি শ্রেণিতে এ বিভাগের পাঠ্যক্রম বিভক্ত। প্লে শ্রেণি থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত চট্টগ্রাম নূরানী বোর্ডের পাঠ্যক্রম অনুসরণে পাঠদান করা হয়। এ পর্যায়ে জাতীয় কারিকুলামের মান সংরক্ষণ করে বাংলা, ইংরেজি, অংক, সমাজ, বিজ্ঞান ইত্যাদি বিষয়ের পাশাপাশি ছাত্রছাত্রীরা বিশুদ্ধ ঈমান, কুরআন তিলাওয়াত, লিখন, প্রয়োজনীয় সূরা মুখস্থ, হাদীস মুখস্থ, ইসলামী আদব, আখলাক, নৈতিক মূল্যবোধ ও মাসাইল শিক্ষা গ্রহণ করে।

 

 

প্রাথমিক বিভাগের কতিপয় বৈশিষ্ট্য

  • শিক্ষাবর্ষ জানুয়ারী থেকে ডিসেম্বর।
    জাতীয় কারিকুলামের মানে ইংরেজি, বাংলা, অংক ও সাধারণ বিষয় পাঠদান।
  • বাংলা, ইংরেজি ও আরবী লেখায় সুন্দর হস্তাক্ষরের প্রশিক্ষণ।
  • বিশুদ্ধ উচ্চারণে তাজবীদ-সহ কুরআন তিলাওয়াত শিক্ষা।
  • কুরআন কারীমের প্রয়োজনীয় সূরাসমূহ মুখস্থ করানো।
  • কুরআনের সূরাগুলো না দেখে আরবীতে শ্রুতি লেখানো।
  • প্রয়োজনীয় হাদীস, দুআ ও যিকরসমূহ মুখস্থ করানো।
  • সালাতের দুআ, যিকর ও হাদীস না দেখে আরবীতে শ্রুতি লিখন শেখানো।
  • জামাআত, জুমআ, জানাযা ও ঈদের সালাতের ইমামতিসহ প্রয়োজনীয় দীনি কর্মের বাস্তব প্রশিক্ষণ।
  • প্রয়োজনীয় ইসলামী মাসাইল ও আহকাম শিক্ষা দান।
  • দক্ষ ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকমণ্ডলী দ্বারা শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হয়।
  • চট্টগ্রাম নুরানী বোর্ডের পরিদর্শকগণের নিয়মিত পরিদর্শনের মাধ্যমে শিক্ষার মান নিশ্চিত করা হয়।
  • মেধাবী ও দরিদ্র্র ছাত্রছাত্রীদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা রয়েছে।

 

 

বেতন, ভর্তি ও অন্যান্য জ্ঞাতব্য

ডিসেম্বরের ১ তারিখ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ভর্তি কার্যক্রম চালু থাকে।
৪ থেকে ৫ বছর বয়সের ছেলেমেয়েদের প্লে শ্রেণিতে ভর্তি করা হয়।
প্রথম শ্রেণিতে ভর্তির সর্বোচ্চ বয়স ৬ বছর।

প্রাথমিক বিভাগের মাসিক বেতন:

  • প্লে-নার্সারী শ্রেণি: ৮০০, প্রথম-তৃতীয় শ্রেণি: ১০০০ টাকা।
  • ভর্তির সময় নতুন ছাত্র/ছাত্রীর প্রদেয়:
  • প্লে থেকে তৃতীয় শ্রেণির জন্য ৩,০০০ টাকা। ভর্তি ফরম ১০০ টাকা।
  • নতুন শ্রেণিতে উত্তীর্ণ পুরাতন ছাত্র/ছাত্রীদের প্রদেয়: ২,০০০ টাকা। ভর্তি ফরম ৫০ টাকা
  • সেশন ফি ২,০০০ টাকা

প্লে-নার্সারী পরীক্ষার ফি ২০০ এবং প্রথম-তৃতীয় শ্রেণিতে ৩০০ টাকা।
বেতন প্রতি ইংরেজি মাসের ১-৫ তারিখের মধ্যে পরিশোধ করতে হবে।
পরীক্ষা ও ছুটি

  • নুরানী প্রাথমিক বিভাগের শিক্ষাবর্ষ তিনটি পর্বে বিভক্ত।
  • প্রথম সাময়িক পরীক্ষা এপ্রিল মাসে, দ্বিতীয় সাময়িক পরীক্ষা
  • জুলাই মাসে এবং বার্ষিক পরীক্ষা নভেম্বর মাসের শেষে অনুষ্ঠিত হয়।
  • প্রথম ও দ্বিতীয় সাময়িক পরীক্ষার পর ১ সপ্তাহ ছুটি দেওয়া হয়।
  • ঈদুল ফিতর ও ঈদুল আযহা উপলক্ষে ১২/১৩ দিন ছুটি থাকে।
  • জাতীয় ছুটির দিনগুলোতে ছুটি থাকে।

প্রতিষ্ঠানের সামগ্রিক ব্যবস্থাপনা বিবেচনায় ছুটির দিন কমবেশি হতে পারে।

 

 

প্রাথমিক বিভাগের সংক্ষিপ্ত পাঠ্যক্রম:

 

প্লে-নার্সারী শ্রেণি (৬০০ নম্বর)

  • বাংলা
  • ইংরেজি
  • গণিত
  • কালিমা ও মাসাইল
  • তরীকায়ে তা’লীম: আরবী লিখা
  • হাদীস শরীফ

 

প্রথম শ্রেণি (৮০০ নম্বর)

  • বাংলা
  • গণিত
  • ইংরেজি
  • তরীকায়ে তা’লীম: আরবী লিখা
  • কালিমা ও মাসাইল
  • হাদীস শরীফ
  • আদইয়ায়ে সালাত

 

দ্বিতীয় শ্রেণি (৯০০ নম্বর)

  • বাংলা
  • গণিত
  • ইংরেজি
  • পরিবেশ পরিচিতি
  • তরীকায়ে তা’লীম: আরবী লিখা
  • কালিমা ও মাসাইল
  • আদইয়ায়ে সালাত ও আদইয়ায়ে মাসনুনাহ
  • হাদীস শরীফ ও আসমাউল হুসনা
  • কুরআন মাজীদ ও তাজবীদ

 

তৃতীয় শ্রেণি (৯০০ নম্বর)

  • বাংলা
  • গণিত
  • ইংরেজি
  • পরিবেশ পরিচিতি
  • সমাজ বিজ্ঞান
  • আরবী
  • কালিমা ও মাসাইল
  • আদইয়ায়ে সালাত ও আদইয়ায়ে মাসনুনাহ
  • হাদীস শরীফ ও আসমাউল হুসনা
  • কুরআন মাজীদ ও তাজবীদ
  • ছাত্র-ছাত্রী সংখ্যাঃ ৬৮৭